ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ভারত সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে নতুন মুখ জাকের, নেই শরীফুল

#

ক্রীড়া প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২৪,  6:44 PM

news image

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দল ঘোষণা করা হয়।  ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকের আলী অনিক। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্টে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। পাকিস্তান সফরে থাকা দল থেকে বাদ পড়েছে পেসরা শরিফুল ইসলাম। তিনি বাদ পড়েছেন ইনজুরির কারণে। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলেননি তিনি। ভারত সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলে আছেন চার পেসার। এছাড়া অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদি মিরাজসহ চার স্পিনার নেয়া হয়েছে দলে।  উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। এরপর দ্বিতীয় টেস্টে ২৭ সেপ্টেম্বর কানপুরে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, জাকির হোসাইন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম