ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ভারত-বাংলাদেশ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা

#

স্পোর্টস ডেস্ক

১৯ অক্টোবর, ২০২৩,  4:41 PM

news image

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ বৃহস্পতিবার মাঠে নামছে ভারত ও বাংলাদেশ। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে সেখানে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। বুধবার (১৮ অক্টোবর) সেখানে হালকা বৃষ্টি হয়েছে। আর ম্যাচের দিনও সেখানে বৃষ্টির সম্ভাবনা আছে। এর আগে, মঙ্গলবার (১৭ অক্টোবর) বৃষ্টির কারণে ধর্মশালাতে ৪৩ ওভারে হয়েছে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ। বাংলাদেশের জন্যও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। এদিকে পুনেতে এখনও বিশকাপের কোনো ম্যাচ হয়নি। বৃহস্পতিবারই সেখানে প্রথমবার গড়াবে চলতি বিশ্বকাপের ম্যাচ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে বুধবার বৃষ্টির সঙ্গে সঙ্গেই মাঠ ঢেকে দেন কর্মীরা। কালো মেঘে আকাশও ছেয়ে গিয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম