ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলী

#

স্পোর্টস ডেস্ক

২৭ আগস্ট, ২০২২,  4:22 PM

news image

সংযুক্ত আরব আমিরাতে আজ পর্দা উঠছে এশিয়া কাপের। দুবাইয়ে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ আফগানিস্তান। ছয় দলের টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে এই দুদলের সঙ্গে রয়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গী হয়েছে বাছাইপর্বের চ্যাম্পিয়ন হংকং। আগামীকাল দুবাইয়ে টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে দেখা হবে ভারত ও পাকিস্তানের। ক্রিকেটে এই দুই দলের লড়াইয়ে বরাবরই উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। দুই দেশের ক্রিকেটারদের মধ্যে আলাদা করে একটা চাপও তৈরি হয়। তবে এসব নিয়ে আলাদা করে ভাবার কিছু নেই। খোলা মনে ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন বর্তমানে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা থেকে ভারত-পাকিস্তান ম্যাচের কথা বলছিলেন তিনি। সৌরভের কথায়, ভারত-পাক লড়াই নিয়ে আলাদা করে উত্তেজনা থাকে ঠিকই। তবে সে সব বাইরে থেকে। তিনি বলেন, এই ম্যাচটা নিয়ে আলাদা রকমের উত্তেজনা থাকে। তবে সেসব বাইরে। আমাদের সময়কার কথা বলতে পারি, ড্রেসিংরুমে আমরা কেউই খুব বেশি চাপে থাকতাম না। কারণ আপনি যত বেশি এই ম্যাাচটা নিয়ে আলোচনা করবেন, তত বেশি চাপ বাড়বে। আমার মনে হয় না অতিরিক্ত চাপের কিছু আছে। তবে ব্যাপারটা যে যেভাবে দেখে। আপনি যদি মনে করেন চাপ, তাহলেই চাপ মনে হবে। না হলে নয়। আমি বলব, আলাদা করে ভাবার কিছু নেই। খোলা মনে ক্রিকেট খেলতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম