ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ভারত কখনই চায় না সীমান্তে কোনো প্রাণহানি ঘটুক: দোরাইস্বামী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২১,  8:04 PM

news image

ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারত কখনোই চায় না সীমান্তে কোনো প্রাণহানি ঘটুক। এজন্য বিএসএফকে নির্দেশনাও দেওয়া আছে। বিএসএফ কখনো কোনো বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় না। কিন্তু সীমান্ত সুরক্ষায় কখনও কখনও নিজের আত্মরক্ষার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফকে গুলি চালাতে বাধ্য হতে হয়। সোমবার (১৫ নভেম্বর) সকালে দিনাজপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিক্রম কুমার দোরাইস্বামী। ভারতীয় হাইকমিশনার আরও বলেন, সীমান্তে অনুপ্রবেশ বন্ধে দু'দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে কাজ করবে এবং সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা প্রাণহানি শূন্যে নেমে আসবে। এর আগে দিনাজপুর শহরের রায়সাহেব বাড়িতে শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে বক্তব্য দেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, মন্দির কমিটির বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী লোকনাথ মন্দির কমিটির সভাপতি সমর কুমার দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি। এর আগে ভারতের অর্থে নির্মিত শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার।এরপর তিনি দিনাজপুরের কান্তজীউ মন্দির পরিদর্শনে যান। কান্তজীউ মন্দির পরিদর্শকালে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী প্রার্থনা করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল রাজদেবত্তোর স্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ, সদস্য স্বরুপ বকসী বাচ্চু, রতন সিং উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম