ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ভারতে ২৪ ঘণ্টায় সংক্রমণ বাড়ল

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ জানুয়ারি, ২০২২,  3:47 PM

news image

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রন আসার পর ভারত আবারও মহামারির কেন্দ্রস্থল হয়ে উঠেছে। ইউরোপের মতো ভারতেও গত এক সপ্তাহের শনাক্তের হার সে ইঙ্গিতই দিচ্ছে। দেশটিতে নতুন করে করোনা সংক্রমণের হার ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রোববার (২ জানুয়ারি) শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনার এই নতুন ধরনে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫২৫ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটির মধ্যে সবচেয়ে বেশি ওমিক্রন আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। সে রাজ্যে ৪৬০ জন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। 

অন্যদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২৭ হাজার ৫৫৩ জন কোভিড আক্রান্ত হয়েছেন। এই সময়কালে এখন পর্যন্ত ২৮৪ জনের মৃত্যু হয়েছে। রাজধানী দিল্লিতেও কোভিড সংক্রমণের হারে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর মে মাসে দিল্লিতে কোভিড আক্রান্ত হয়েছিল ৩ হাজার ৯ জন। শনিবার রাজধানীতে আক্রান্তের সংখ্যা তাকে ছুঁয়ে ফেলেছে। স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী নতুন করে ২ হাজার ৭১৬ জন আক্রান্ত হয়েছেন সেখানে। ভারতে ১ হাজার ৫২৫ জন ওমিক্রন আক্রান্ত হলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৫৬০ জন। মহারাষ্ট্রের পরই ওমিক্রন আক্রান্তে হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। রাজধানীতে ৩৫১ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া গুজরাটে ১৩৬, তামিলনাড়ুতে ১১৭, কেরালাতে ১০৯, রাজস্থানে ৬৯, তেলাঙ্গানায় ৬৭, কর্নাটকে ৬৪, হরিয়ানায় ৬৩, পশ্চিমবঙ্গে ২০, অন্ধ্রপ্রদেশে ১৭ এবং ওড়িশায় ১৪ জন আক্রান্ত হয়েছেন। অন্য রাজ্যগুলোতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০ এর কম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম