ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ভারতে বিষাক্ত মদপানে ৩৭ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুন, ২০২৪,  7:59 PM

news image

ভারতের তামিল নাড়ুর কালাকুরিচিতে বিষাক্ত মদপানে ৩৭ জনের মৃত্যু হয়েছে। চেন্নাই থেকে ওই এলাকার দূরত্ব ২৫০ কিলোমিটার। গত কয়েকদিন ধরে তামিল নাড়ুতে ৫৫ জন ব্যক্তি ওই বিষাক্ত মদ ক্রয় করেন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৮ জনকে পুদুচেরিদে এবং ৬ জনকে মালেম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে। খবর এনডিটিভি। বিষাক্ত মদপানে নিহত অনেকে করুনাপুরাম এলাকার বাসিন্দা। এ ঘটনায় এক নারী তার ছেলেকে হারিয়েছেন। তিনি জানান, তার ছেলে প্রচণ্ড পেটে ব্যথায় ভুগছিলেন এবং চোখ খুলতে পারছিলেন না। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নিতে অস্বীকৃতি জানায়। বিষাক্ত মদপানে ৩৭ জনের মৃত্যুর পর ওই রাজ্যের সরকার সব মদের দোকান বন্ধ ঘোষণা করেছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক বুটলেগারসহ তিন জনকে আটক করেছে পুলিশ। ভেজাল মদপানের কারণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তামিলনাড়ুর একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ‘তারা ঠিক কী খেয়েছিল তা আমরা তদন্ত করছি। আমরা তিন জনকে গ্রেপ্তার করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’ এক বিবৃতিতে রাজ্য সরকার বলেছে, ২৬ জনের পান করা দেশি মদের প্যাকেট থেকে নমুনা নিয়ে ফরেনসিক করা হয়েছে এবং সেখানে বিষাক্ত মিথানলের উপস্থিতি পাওয়া গেছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিহতদের প্রতি সমবেদনা ও তাদের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম