ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা

ভারতে বজ্রপাতে মারা গেল ৪৫ জন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মে, ২০২৫,  5:39 PM

news image

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে প্রবল বজ্রপাত ও ঝড়বৃষ্টিতে অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন স্থানে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশ সরকার নিহতদের পরিবারকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ঝড় ও বজ্রপাতে ফসলের ক্ষয়ক্ষতির জরিপ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা দেওয়া যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজ্যে বজ্রঝড়ের প্রবণতা সোমবার পর্যন্ত থাকতে পারে। বিশেষ করে মধ্য উত্তরপ্রদেশ ও তেরাই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে। এদিকে ঝড়ে ঝাঁসি জেলার সিংঘার গ্রামে একটি পিপল গাছ ভেঙে পড়ায় অনেক টিয়াপাখির মৃত্যু হয়েছে। স্থানীয়দের মতে, গাছটিতে বহু পাখির বাস ছিল। হঠাৎ ঝড়ে গাছের ডাল ভেঙে পড়লে ঘটনাস্থলেই অনেক পাখি মারা যায়। ঝাঁসির বন কর্মকর্তা জে বি শেন্দে জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত ৭০টি টিয়াপাখির মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ৩০টি পাখি আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম