ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

ভারতে কমলো সোনা ও রুপার দাম

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুন, ২০২৫,  10:29 PM

news image

ভারতে সোনা ও রুপার দাম কমেছে। রোববার (২৯ জুন) পরিবর্তিত দামে দিল্লি, মুম্বাই, চেন্নাইসহ দেশটির বিভিন্ন রাজ্যে স্বর্ণ কেনাবেচা হচ্ছে। মুম্বাইয়ের বাজার পরিস্থিতি জানিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ জানায়, ভারতে সোনা ও রুপার দাম কমায় বাজারে প্রভাব পড়েছে। বেড়েছে কেনাবেচা। ভোক্তারা বিভিন্ন দোকানে কল করে নতুন দাম জানতে চাচ্ছেন। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম ৮৯ হাজার ৩০০ টাকা এবং ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রামে ৯৭ হাজার ৪২০ টাকায় দাঁড়িয়েছে। শহরে রুপার দাম প্রতি কেজি ১ লাখ ৭ হাজার ৮০০ টাকায় লেনদেন হচ্ছে। গ্রাম পর্যায়ে খুচরা বাণিজ্যে দাম ওঠানামা করতে পারে। এদিকে এমসিএক্সে সোনার দাম ১.৬১ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ৯৫ হাজার ৫২৪ টাকায় দাঁড়িয়েছে। রুপার দাম ১.৩৬ শতাংশ কমে প্রতি কেজি ১ লাখ ৫ হাজার ৩০০ টাকায় দাঁড়িয়েছে। এই দামগুলোতে তৈরির চার্জ এবং ৩% জিএসটি অন্তর্ভুক্ত নয়। এদিকে বাংলাদেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা নির্ধারণ করেছে সংস্থাটি। রোববার (২৯ জুন) থেকেই নতুন দাম বিক্রি হবে স্বর্ণ। সর্বশেষ গতকাল শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম