ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভারতে ঋণ না পেয়ে ব্যাংকে আগুন

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ জানুয়ারি, ২০২২,  4:41 PM

news image

ভারতের কর্নাটক রাজ্যে ঋণ আবেদন করে ব্যর্থ হয়ে ব্যাংকে আগুন দিয়েছেন এক ক্ষুব্ধ ব্যক্তি। রোববার (৯ জানুয়ারি) হাভেরি জেলায় এমন ঘটনা ঘটেছে। দিল্লিভিত্তিক টেলিভিশন চ্যানেল এনডিটিভি জানিয়েছে, ঋণ চেয়ে না পেয়ে ওই ব্যক্তি হতাশ হয়ে পড়েছিলেন। তার নাম ওয়াসিম আকরাম মোল্লা। অভিযুক্তকে গ্রেফতার করে কাগিনেল্লি থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪৩৬, ৪৭৭ ও ৪৩৫ ধারায় এই মামলা হয়েছে। পুলিশ বলছে,

ওই ব্যক্তির টাকার দরকার ছিল। তিনি ব্যাংকের কাছে ঋণ আবেদন করেন। কিন্তু তার নথিপত্র নেওয়ার পরেও তাকে ঋণ দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ব্যাংকে আগুন ধরিয়ে দিয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে। অগ্নিসংযোগের পর ওই লোক পালিয়ে গিয়েছিলেন। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তিন পুলিশের হাতে ধরা পড়েন। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, আগুনে ব্যাংকের নথিপত্র ও আসবাব পুড়ে ছাই গেছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য অগ্নিনির্বাপণর্কীরা দ্রুত সেখানে চলে আসেন। খবরে বলা হয়, ওই ব্যক্তি একটি বাইকে করে ব্যাংকে আসেন। এরপর জানালা ভেঙে ভেতরে ঢুকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। ভবনটি থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা সেখানে ছুটে যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম