ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ভারতে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৪ মার্চ, ২০২২,  3:12 PM

news image

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা সীমান্তের বড়ছড়া এলাকায় ভারতে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  সোমবার সকালে সীমান্তের ভাঙ্গারঘাট কোয়ারি জিরো পয়েন্ট এলাকায় তাকে আহত অবস্থায় ফেলে রেখে যায় কয়েকজন ভারতীয় যুবক। পরে তার মৃত্যু হয়। নিহত জনিক মিয়া (২১) তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের জিলু মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, রবিবার রাতে জনিক মিয়া বড়ছড়া সীমান্তের ম্যানেজার বাংলো দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। aপরে সেখানকার স্থানীয় লোকজন চোর সন্দেহে তাতে আটক করে মারধর করে গুরুতর আহত করেন। আহত অবস্থায় তাকে সোমবার সকালে জিরো পয়েন্টের ভাঙ্গারঘাট কোয়ারি নামক স্থানে ফেলে যায় । পরে স্থানীয়রা দেখতে পেয়ে তার স্বজনদের খবর দিলে লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই তার মৃত্যু হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ন'র অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, গতকাল রাতে ভারত সীমান্তে প্রবেশের সময় ওখানকার বাসিন্দারা বাংলাদেশিকে মারধর করেছে বলে খবর পেয়েছি। তবে কারও পক্ষ থেকে এখনো অভিযোগ পাইনি। তারপরও খোঁজ নিচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম