ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ভারতের ৫২টি ওষুধের বিষয়ে সতর্কতা জারি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুন, ২০২৪,  6:52 PM

news image

ভারতে বহুল ব্যবহৃত ৫২টি ওষুধ অত্যন্ত নিম্নমানের বলে জানিয়েছে দেশটির সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)। এরই মধ্যে বিষয়টি নিয়ে সতর্কতা জারি করেছে সংস্থাটি। খবর এনডিটিভি ও জি নিউজের। ওষুধগুলোর মধ্যে থেকে ২২টি ভারতের হিমাচলপ্রদেশ রাজ্যে তৈরি করা হয় বলে জানিয়েছে সিডিএসসিও। নমুনা সংগ্রহ করা হয়েছিল জয়পুর, হায়দরাবাদ, ওয়াঘোড়িয়া এবং গুজরাটের ভাদোদরা, অন্ধ্রপ্রদেশ এবং ইন্দোর থেকেও। ইতোমধ্যে যেসব ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসব ওষুধ তৈরি করেছে তাদের নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে, যে ওষুধগুলোর গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে তা বাজারজাত করা হয়ে থাকলে সেগুলো দ্রুত তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থাটি যে ৫২টি ওষুধের নমুনা পরীক্ষা করে সতর্কতা জারি করেছে সেসব ওষুধের তালিকায় রয়েছে- ক্লোনাজেপাম ট্যাবলেট, যা খিঁচুনি এবং উদ্বেগজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, ব্যথা উপশমকারী ডাইক্লোফেনাক, অ্যান্টি-হাইপারটেনশন ড্রাগ টেলমিসার্টন, অ্যামব্রোক্সল, যা শ্বাসযন্ত্রের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, ফ্লুকোনাজোল, একটি অ্যান্টিফাঙ্গাল এবং কিছু মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম ট্যাবলেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম