ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ভারতের হারে সুসংবাদ পেল বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২৪,  5:32 PM

news image

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাঁচ ম্যাচের সিরিজে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত শুরুর পরও হারের স্বাদ পেয়েছে ভারত। হার্টলির স্পিন ঘূর্ণিতে ভারতকে ২৮ রানে হারিয়েছে সফরকারীরা। রোমাঞ্চকর জয়ে ১-০’তে সিরিজে এগিয়ে গেছে ইংলিশ শিবির। হোম ভেন্যুতে এমন হারের পর বড় দুঃসংবাদও পেয়েছে ভারতীয় শিবির। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশেরও নিচে নেমে গেছে রোহিত শর্মার দল। হায়দ্রাবাদ টেস্টে হেরে পয়েন্ট টেবিলে চার ধাপ পিছিয়েছে ভারত। এতে টাইগারদের নিচে অবস্থান দুইবারের রানার্স-আপদের। এই টেস্টের আগে ৫৪ দশমিক ১৬ শতাংশ পয়েন্টে দুইয়ে ছিল রোহিত শর্মার দল। নতুন চক্রে চার ম্যাচের দু'টিতে জিতেছিল ভারত। অন্যদিকে এক ড্রয়ের বিপরীতে এক হারের স্বাদ নিয়েছে ভারতীয় শিবির। এ ছাড়া স্লো ওভাররেটের কারণেও কিছু পয়েন্ট হারিয়েছে ভারত। হায়দ্রাবাদে হারের পর ভারতের পয়েন্ট ৪৩ দশমিক ৩৩ শতাংশ। একই দিনে ওয়েস্ট উইন্ডিজের কাছে হারের পরও টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তবে শতাংশের হিসেবে কমেছে অজিদের পয়েন্ট। ১০ টেস্টের ৬টিতে জিতেছে অজিরা। দুই ম্যাচে এক জয়ে পয়েন্ট টেবিলের তিনে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচে এক জয় ও এক হারে চারে নিউজিল্যান্ড। আর পাঁচে আছে বাংলাদেশ। চলতি চক্রে ২ ম্যাচে টাইগারদেরও জয় একটি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম