ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ভারতের সীমানা থেকে তারনকে অপহরণ করেছে চীনের সেনারা

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জানুয়ারি, ২০২২,  10:56 AM

news image

ছবি : সংগৃহীত 

ভারতের অরুণাচল প্রদেশের সিয়াং জেলা থেকে ১৭ বছর বয়সী এক তরুণকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চিনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) বিরুদ্ধে। কর্তৃপক্ষের অভিযোগ, মঙ্গলবার আপার সিয়াংয়ের বাসিন্দা মিরাম তারনকে অপহরণ করেছে পিএলএ। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের। প্রতিবেদন অনুযায়ী, ওই তরুণের নাম মিরাম তারন। ওই তরুণ মূলত সীমান্ত এলাকায় শিকার করতেন। স্থানীয় শিকারি দলের সঙ্গেই জঙ্গলে যেতেন।

আপার সিয়াংয়ের ডেপুটি কমিশনার শাশ্বত সৌরভ জানান, প্রতিদিনকার মতো সেদিনও জঙ্গলে গেলে তাকে চীনের সেনারা ধরে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। দলের অন্যান্য সদস্যরা কোনোরকমে পালিয়ে আসেন বলেও জানান তিনি। তিনি জানিয়েছেন, বিষয়টি জানার পরেই আমরা গোটা বিষয়টি ভারতীয় সেনাকে জানাই। এরপর থেকে ওই তরুণকে উদ্ধারের জন্য যাবতীয় চেষ্টা চলছে।  অরুণাচল ইস্টের সাংসদ বিজেপির তাপির গাও এনিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, চিনের পিএলএ ১৭ বছর বয়সী মিরাম তারনকে তুলে নিয়ে গিয়েছে। ভারতীয় ভূখণ্ডের লুংতা জোর এলাকাতে ঢুকে চিন এই কাজ করেছে। এদিকে এই এলাকায় ২০১৮ সালে চিন ভারতের মধ্যে ঢুকে ৩-৪ কিমি রাস্তা তৈরি করে ফেলেছিল। সাংসদের দাবি, তার এক বন্ধু কোনওরকমে পালিয়ে এসে খবর দেন। দেশের সমস্ত এজেন্সিকে অনুরোধ করা হচ্ছে- আপনারা সহযোগিতা করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম