ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ভারতের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক, প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৬,  10:53 PM

news image

আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো প্রভাব পেড়িন জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভারতের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, সামগ্রিকভাবে আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী। সব দেশের সঙ্গে আমাদের সেভাবেই বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, সে পর্যন্ত আমরা সুনির্দিষ্ট কোনো দ্বিপক্ষীয় সিদ্ধান্ত নিই না। তবে তিনি জানান, ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া হয়েছে, এটার কোনো প্রভাব এসেছে কি না সেটা দেখছি। এসময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন ঘটনাগুলো দ্বিপক্ষীয় বাণিজ্যে তেমন প্রভাব ফেলে না। তবে, গত মে মাসে ভারত বিভিন্ন স্থলবন্দর বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ করে দিয়েছে। ফলে আমাদের রপ্তানি কমেছে। কিন্তু আমরা সে ধরনের পাল্টা পদক্ষেপ নিইনি। তিনি বলেন, আমাদের অভ্যন্তরীণ সরবরাহ ও জোগান ঠিক রাখার জন্য ভারতে পাট রপ্তানি বন্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্য দেশের ক্ষতি করার জন্য কিছু করা হয়নি। বাণিজ্য সচিব বলেন, আমাদের নীতিগুলো দেশের অভ্যন্তরীণ বাণিজ্যকে কেন্দ্র করে নেওয়া। আরেকটি দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য কখনও করা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম