ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ভারতের বিপক্ষে সমতায় ফেরার লড়াই আজ

#

স্পোর্টস ডেস্ক

০৯ অক্টোবর, ২০২৪,  4:55 PM

news image

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। তবে দ্বিতীয় ম্যাচে নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে সিরিজে সমতা ফেরার লক্ষ্য টাইগারদের। বুধবার (৯ অক্টোবর) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে শান্ত-লিটনরা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

গোয়ালিয়রে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং সহায়ক উইকেটেও নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ১৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয় তারা। এরপর ভারতের ব্যাটারদের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিলো বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১২৮ রানের টার্গেট ৪৯ বল বাকী রেখেই স্পর্শ করে ৭ উইকেটে জয় পায় ভারত।

প্রথম ম্যাচের হারে স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসে চিড় ধরেছে বাংলাদেশের। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, প্রথম ম্যাচে যেমন পারফরমেন্স হয়েছে তার চেয়ে আরও ভালো দল তারা। প্রথম ম্যাচে হারের পর শান্ত বলেন, ‘আমি বলবো না আমরা খারাপ খেলেছি। যা পারফরমেন্স করেছি, তার চেয়েও আমরা ভালো দল। টি-টোয়েন্টি ফরম্যাটে দীর্ঘদিন ধরেই ভালো পারফরমেন্স করতে পারছি না আমরা। কিন্তু আমি বিশ্বাস করি না, আমরা খুব খারাপ দল।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম