ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৪,  4:51 PM

news image

দীর্ঘদিন পর মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি দিয়ে আজ চেন্নাইয়ে শুরু হবে দুই প্রতিবেশী দেশের মহারণ। এই লড়াইয়ে নামার আগে পাকিস্তানকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে নাজমুল হোসেন শান্তর দল। এদিকে নিজেদের মাটিতে ভারতও প্রস্তুত বাংলাদেশকে প্রতিরোধ করতে। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক শান্ত। বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করবে ভারত।

বাংলাদেশ একাদশ : 

সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা। 

ভারত একাদশ : 

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম