ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক

ভারতের বিপক্ষে খেলতে নিউইয়র্কে টাইগাররা

#

স্পোর্টস ডেস্ক

৩০ মে, ২০২৪,  4:50 PM

news image

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডালাসে ওয়ার্মআপ ম্যাচ ছিল বাংলাদেশের। তবে অতিবৃষ্টির কারণে ২৮ মে'র সেই ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। এবার সামনে টিম ইন্ডিয়া। রোহিত শর্মাদের বিপক্ষে খেলতে বুধবার (২৯ মে) মধ্যরাতে নিউইয়র্কে পৌঁছেছে নাজমুল হোসেন শান্ত বাহিনী। ১ জুন নাসাও কাউন্টি স্টেডিয়ামে ভারতের সঙ্গে বাংলাদেশের ওয়ার্মআপ ম্যাচ। যা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এ ম্যাচকে সামনে রেখে ডালাস থেকে বিমানে করে নিউইয়র্কে পৌঁছেছে বাংলাদেশ। এ ম্যাচের পরই বাজবে বিশ্বকাপের দামামা। ডালাসে ২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ‍মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-কানাডা। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন। এবারের আসরে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। এ গ্রুপের অন্যরা হলো- নেদারল্যান্ডস, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম