ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ভারতের বিপক্ষে খেলছেন না সাকিব, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

১৯ অক্টোবর, ২০২৩,  8:09 PM

news image

আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে বড় ব্যবধানে হারে ব্যাকফুটে চলে গেছে টাইগাররা। তাই বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করা স্বাগতিক ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় আজকের ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চলমান ওয়ানডে বিশ্বকাপের ১৭তম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। হাই-ভোল্টেজ এই ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে। এর আগে টস জিতেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তিনি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। গত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাংসপেশীতে চোট পেয়েছিলেন সাকিব। গেল কয়েকদিন ধরে আলোচনা চলছিল তাকে ঘিরে। তবে শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই মাঠে নামছে টাইগাররা। তার বদলে একাদশে সুযোগ পেয়েছেন আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। আর পেসার তাসকিন আহমেদের জায়গায় বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামছেন হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম