ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

ভারতের বাঁধ খুলে বাংলাদেশ ডুবিয়ে দেওয়া ক্রিমিনাল অফেন্স: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট, ২০২৪,  9:57 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক আইন থাকা সত্ত্বেও ভারতের বাঁধ খুলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ডুবিয়ে দেওয়া একটা ক্রিমিনাল অফেন্স। সোমবার (২৬ আগস্ট) দুপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত স্মরণসভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, যিনি বর্তমান সরকারের নেতৃত্বে আছেন তিনি বরেণ্য ব্যক্তি। তার ওপর দেশের মানুষের আস্থা আছে, তাদের কাছে প্রত্যাশা আকাশ সমান। যত জঞ্জাল আছে সেগুলো সাফ করে তারা একটা সুন্দর নির্বাচন দেবেন। তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম নির্বাচনের রোডম্যাপ দেবেন সেটা পাওয়া যায়নি, যদিও তাদের জন্য এত অল্প সময়ে সেটা দেওয়া সহজ নয়। এখনও বলছি নির্বাচনের জন্য যৌক্তিক সময় তাদের দিতে চাই। বিএনপি বিশ্বাস করে যৌক্তিক সময়ের মধ্যেই দেশে নির্বাচন হবে। বিএনপি মহাসচিব বলেন, আনসারদের যে তৎপরতা তা ভালো লক্ষণ নয়। পরাজিতরা এধরণের কাজ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে থাকতে পারে। এভাবে সচিবালয় ঘেরাও করে এই মুহূর্তে কোনো দাবি আাদায়ের চেষ্টা কোনো পক্ষেরই করা উচিত নয়, কেউ করবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম