ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন উপেন্দ্র দ্বিবেদী

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুন, ২০২৪,  4:57 PM

news image

ভারতের সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ সি পান্ডের স্থলাভিষিক্ত হবেন। উপেন্দ্র দ্বিবেদী বর্তমানে বাহিনীটির ভাইস চিফ অব আর্মি স্টাফ। মঙ্গলবার নতুন সেনাপ্রধান হিসেবে তার নাম ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। খবর এনডিটিভির

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সেনাপ্রধান হিসেবে ২০২২ সালের ৩০ এপ্রিল নিয়োগ পান মনোজ পান্ডে। গত ৩১ মে তাঁর অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু মেয়াদ এক মাস বাড়ানো হয়। তাই ৩০ জুন বর্তমান সেনাপ্রধান মনোজ পান্ডে অবসরে যাবেন। আর সেদিনই ভারতের সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।  পরবর্তী সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী গত ফেব্রুয়ারি থেকে ভারতের সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ এর দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত জম্মু-কাশ্মীর ও লাদাখে নর্দান কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ পদে কাজ করেন তিনি। উপেন্দ্র দ্বিবেদি ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। ভারতীয় সেনাবাহিনীতে প্রায় চার দশক ধরে কর্মরত উপেন্দ্র দ্বিবেদি জম্মু ও কাশ্মীর রাইফেলস রেজিমেন্ট থেকে ১৯৮৪ সালে সেনাবাহিনীতে কমিশন্ড পেয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম