ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ভারতের তেলেঙ্গনায় কমলা হ্যারিসের মায়ের নামে স্কুল

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ জানুয়ারি, ২০২২,  11:17 AM

news image

প্রথম মার্কিন নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মা শ্যামলা গোপালনকে ভুলেনি তার জন্মভূমি ভারত। বিশ্বের প্রতি শ্যামলার অবদানকে সম্মান জানিয়ে নতুন প্রজন্মকে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের লক্ষ্যে ভারতের তেলেঙ্গানায় গড়ে উঠেছে তার নামাঙ্কিত একটি প্রতিষ্ঠান—‘শ্যামলা এডুকেশন সোসাইটি’।  খবর এনডিটিভির।

সম্প্রতি তেলেঙ্গানায় এক স্বেচ্ছাসেবী সংস্থার এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছে। স্বল্প ব্যয়ে ভারতীয় ছাত্রছাত্রীদের কাছে আন্তর্জাতিক মানের শিক্ষা পৌঁছে দেওয়াই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বলে জানালেন এর প্রতিষ্ঠাতা এন সুরেশ। প্রতিষ্ঠানের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, শিক্ষাক্ষেত্রে ভারতের সবচেয়ে বেশিসংখ্যক ছাত্রছাত্রীর কাছে আন্তর্জাতিক মানের শিক্ষা পৌঁছে দেওয়ার কৃতিত্ব অর্জন করতে চায় প্রতিষ্ঠানটি। পাল্লা দিয়ে স্বাস্থ্যক্ষেত্র, পরিবেশ এবং সামাজিক স্তরেও তাদের পরিবেসা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানান সুরেশ। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে তাদের ক্যাম্পাশে পাঠদান শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শ্যামলা গোপালনের জন্ম ১৯৩৮ সালে, চেন্নাইয়ে। তবে তার বাবা, পেশায় আমলা পিভি গোপালন ছিলেন চেন্নাই থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণে তিরুবর জেলার তুলাসেন্থিপুরামের আদি বাসিন্দা। মাত্র ১৯ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দিয়েছিলেন শ্যামলা। আমেরিকার ইউসি বার্কলে বিশ্ববিদ্যালয় থেকে নিউট্রিশন এবং পদার্থবিদ্যা নিয়ে ডক্টরেট করেন তিনি। এর পর মনোনিবেশ করেন ক্যানসার গবেষণায়। সঙ্গে এই রোগ নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজেও ঝাঁপিয়ে পড়েন তিনি। ২০২০ সালে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন শ্যামলার মেয়ে কমলা হ্যারিসও। মায়ের সূত্রে তিনিও ভারতীয় বংশোদ্ভূত। প্রথম নারী হিসাবে তো বটেই, প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং প্রথম এশীয় বংশোদ্ভূত আমেরিকান ভাইস প্রেসিডেন্ট হওয়ার কৃতিত্ব এখন তার মুকুটে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম