ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

ভারতের কোচ হতে ফের আবেদন করবেন না দ্রাবিড়

#

স্পোর্টস ডেস্ক

০৪ জুন, ২০২৪,  4:35 PM

news image

ভারতীয় দলের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি শেষ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। তবে এর আগেই নতুন কোচ খুঁজতে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিসিআই। যদিও দ্রাবিড়ের জন্য আবারও আবেদন করার দুয়ার খোলা রেখেছিল তারা। কিন্তু দ্রাবিড় জানালেন, বিশ্বকাপই শেষ। এরপর ভারতীয় দলকে বিদায় জানাবেন তিনি।সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেন, 'আমার দায়িত্ব পালন করা শেষ অ্যাসাইনমেন্ট হবে এটাই। জীবনের এই পর্যায়ে এসে যেখানে দাঁড়িয়ে আছি এবং সামনে যা সূচি আছে, তা ভেবে দূর্ভাগ্যবশত আমার মনে হয় না, আমি ফের আবেদন করতে পারব। তাই হ্যাঁ, এটাই শেষবার। তবে এই (টুর্নামেন্টের গুরুত্ব) আমার কাছে আলাদা মাত্রা বহন করে না, যেটা আগেও বলেছি।' 'আমি কোচিং করাতে ভালোবাসি। ভারতকে কোচিং করানোটা আমি সত্যিই উপভোগ করেছি এবং আমি মনে করি এটি সত্যিই স্পেশাল কাজ। এই দলের সঙ্গে কাজ করাটা উপভোগ করেছি আমি।' ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রবি শাস্ত্রীর উত্তরসূরি হিসেবে ভারতীয় দলের দায়িত্ব বুঝে নেন দ্রাবিড়। তার অধীনে ভারত গত বছরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছে। কিন্তু কোনোটিতেই জিততে পারেনি। মূলত ওয়ানডে বিশ্বকাপের পরই দ্রাবিড়ের চুক্তি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেটা বাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম