ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভারতের কয়লা খনির ছাদ ধসে নিহত ৪

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর, ২০২১,  4:58 PM

news image

ভারতের তেলেঙ্গানায় একটি কয়লা খনির ছাদ ধসে মারা গেছেন ৪ জন শ্রমিক।  বুধবার তেলেঙ্গানার মানচেরিয়াল জেলার শ্রীরামপুরের রাষ্ট্রীয় মালিকানাধীন সিঙ্গারেনি কোলিয়ারিজ কোম্পানি লিমিটেড (এসসিসিএল) এর একটি  কয়লা খনিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি। খনির ছাদের একাংশ ভেঙে পড়লে বড় বড় পাথরের চাঁইয়ের নিচে ৩২ থেকে ৬০ বছর বয়সী চার শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় এবং ওই চারজনের মরদেহ উদ্ধার করে।  ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসসিসিএলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এন শ্রীধর। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। এদিকে নিহত প্রত্যেকের পরিবারকে ৭০ লক্ষ্ থেকে এক কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ এবং পরিবারের এক জনকে চাকরি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। 

সূত্র: এনডিটিভি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম