ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ভারতের অপপ্রচারে দেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করা যাবে না: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৪,  1:13 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভারত মুসলিম, খ্রিস্টান হত্যায় রক্তাক্ত ও কলঙ্কিত। তাদের অপপ্রচারে দেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করা যাবে না।’ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে ‘দেশীয় পণ্য কিনে হও ধন্য স্লোগানে’ ভারতীয় পণ্য বয়কট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ‘ভারত চট্টগ্রাম দাবি করলে, আমরা নবাবী আমলের পুরো অংশ বাংলা-বিহার-উড়িষ্যার দাবি করবো। দেশের মানুষ আর ভারতের তাবেদারি করবে না। তাবেদারির কারণেই শেখ হাসিনা ভারতের প্রিয় ছিল।’ ভারতের ভিসা সীমিত করা প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের ভিসা সীমিত করার সিদ্ধান্তে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। আজ কলকাতা নিউ মার্কেট ফাঁকা, হাসপাতালগুলো রোগী শূন্য। আমরা যদি শক্ত হয়ে দাঁড়াই, আমার চিকিৎসা ব্যবস্থা ঠিক করি তাহলে দেশের একটি লোকও ভারতে চিকিৎসা করতে যাবে না।’ অনুষ্ঠানে ভারতীয় পণ্য বয়কটের অংশ হিসেবে একটি ভারতীয় চাদর পুরানো হয়। এ ছাড়াও নামমাত্র মূল্যে দেশীয় পণ্য বিক্রি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম