ঢাকা ২৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় ইদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায়: প্রশাসক ডিএসসিসি দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারীর মৃত্যু ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, ৫ ট্রেন বিলম্বে চরম ভোগান্তি প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রা: নৌপথে ভিড় বাড়ছে ঘরমুখী মানুষের

ভারতের অধিনায়কত্বের দৌড়ে নাম লেখালেন শামি

#

স্পোর্টস ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২২,  4:13 PM

news image

স্বেচ্ছায় ভারতের সাদা জার্সির অধিনায়কত্ব সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। তারপর থেকেই গুঞ্জন কে হচ্ছে পরবর্তী অধিনায়ক। যদিও এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। ভারতীয় সংবাদ মাধ্যমে জোর গুঞ্জন এ দৌড়ে অনেকটা এগিয়ে আছেন ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা। আর ডেপুটি হিসেবে শোনা যাচ্ছে লোকেশ রাহুলের নাম। এছাড়া তালিকায় আছেন ঋষভ পন্থও। এবার পেস বোলার মোহাম্মদ শামি জানালেন তিনি ভারতকে সাদা জার্সিতে নেতৃত্ব দিতে চান। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে মোহাম্মদ শামি বলেন,

সত্যি বলতে এ নিয়ে আমি এখনো ভাবছি না। সব ধরনের দায়িত্ব নিতে প্রস্তুত আছি আমি। ভারতীয় দলের অধিনায়ক হতে কে না চায়! তবে আমি দলে যে কোনো ভূমিকা নিয়ে হলেও অবদান রাখতে চাই। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। তুলে নিয়েছেন ১৪টি। যদিও প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে দল থেকে বাদ পড়েন শামি। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি একদিনের ও টি-টোয়েন্টি ম্যাচেও তিনি দলে নেই। তবে শুধু যে টেস্টের অধিনায়কত্ব চান তা নয়। সব ধরনের ফরমেটেই ছাপ রাখতে প্রস্তুত। শামি বলেন, আমি সব ফরমেটেই দলে ডাক পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত রেখেছি। যদি ডাক আসে তাহলে নিজের সেরাটাই ঢেলে দিতে চেষ্টা করব।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম