ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ভারতীয় ফুটবলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

#

স্পোর্টস ডেস্ক

২৭ আগস্ট, ২০২২,  4:19 PM

news image

সর্বভারতীয় ফুটবল সংস্থার (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন) উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা। শুক্রবার এক বিবৃতিতে ফিফার পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। ১১ দিন পর উঠল এই নিষেধাজ্ঞা। ফলে অক্টোবরে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে ভারতের আর কোনও বাধা নেই। গত ১৫ আগস্ট দিবাগত রাতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) উপর নিষেধাজ্ঞা আরোপ করে ফিফা। সংস্থার কার্যকলাপে ‘তৃতীয় পক্ষের অনুপ্রবেশের’ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এআইএফএফ-কে পাঠানো চিঠিতে ফিফা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসক কমিটিকে (সিওএ) অবিলম্বে বাতিল করতে হবে। দ্রুত নির্বাচন করতে হবে। এরপরই নড়েচড়ে বসে ভারতের কেন্দ্রীয় সরকার। গত সোমবার সুপ্রিম কোর্ট নিজেদের নির্দেশ ফিরিয়ে নেয় এবং সিওএ বাতিল করে।

এআইএফএফ-এর ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সুনন্দ ধরের হাতে। পাশাপাশি, ফিফা এবং এএফসি যেভাবে নির্দেশ দিয়েছে, তা মেনে চলার কথা বলা হয়। গোটা ঘটনার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লিখিত আকারে সুপ্রিম কোর্টের আদেশ জানিয়ে দেওয়া হয় ফিফাকে। সুপ্রিম কোর্টের রায় আনুষ্ঠানিকভাবে জানানোর চার দিনের মাথায় নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা। ফিফার এই সিদ্ধান্তের ফলে ভারতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজন করতে আর কোনও বাধা নেই। নির্ধারিত সূচি মেনেই তা আয়োজন করা হবে। পাশাপাশি, আগামী ৭ সেপ্টেম্বর এটিকে মোহনবাগানও খেলতে পারবে এএফসি কাপের ম্যাচে। আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কুয়ালালামপুর সিটি। শুক্রবার এআইএফএফ-কে পাঠানো চিঠিতে ফিফা জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী, সিওএ’র বিধান খারিজ করা হয়েছে। পাশাপাশি, এআইএফএফ-এর দৈনন্দিন কাজকর্ম সামলাবেন সংস্থার কর্তাই, সেটাও বলা হয়েছে। এআইএফএফ-এর নির্বাচন কীভাবে সম্পন্ন হচ্ছে, তার উপর ফিফা এবং এএফসি নজর রাখবে। সূত্র: ফিফা, রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম