ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ভারতীয় পাসপোর্টে ইতালি যাওয়ার চেষ্টায় বাংলাদেশি গ্রেপ্তার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ মে, ২০২৩,  7:54 PM

news image

ভারতীয় পাসপোর্টের মাধ্যমে ইতালি যাওয়ার চেষ্টায় ভারতে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) মুম্বাইয়ের শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। পুলিশ জানায়, নিজেকে বৌদ্ধ সন্ন্যাসী বলে পরিচয় দেয়া বিপন বাংলাদেশের নাগরিক। তার বাড়ি বান্দরবান জেলায়। বৌদ্ধ ধর্মের প্রচারের উদ্দেশ্যে ২০১৫ সালে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন বিপন। এরপর ২০১৬ সালে দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের রাজধানী রায়পুর চলে যান এবং সেখানেই বসবাস শুরু করেন। রায়পুরে বসবাসের সময়ই ভুয়া কাগজপত্র জমা দিয়ে ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড করেন বিপন। ২০১৬ সাল থেকে নিজের ভুয়া ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বিপন মালয়েশিয়া, থাইল্যান্ড, লাওস, মিয়ানমার, ভিয়েতনাম ও যুক্তরাজ্যে সফর করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম