ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

#

০৫ ফেব্রুয়ারি, ২০২৪,  3:11 AM

news image

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। রোববার (৪ ফেব্রুয়ারি) কমলাপুরে বাংলাদেশ ইনজুরি সময়ে সাগরিকার গোলে জয় পায় বাংলাদেশ। তবে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলশূন্য ড্র ছিল। প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে দুইবার ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। লিগ পর্ব ও ফাইনালের জয় ছিল ১-০ গোলে। তিন বছর পর দ্বিতীয় আসরের লিগ পর্বে একই ব্যবধানে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শুরু থেকেই ম্যাচের চেষ্টা ছিল ড্রয়ের। ম্যাচ ড্র হলে ফাইনালের জন্য অপেক্ষা করতে হতো বাংলাদেশকে। ইনজুরি সময়ে আফঈদার বাড়ানো বল ধরে সাগরিকা গোলরক্ষকের পাশ দিয়ে বল পাঠিয়ে দেন ভারতের জালে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেরও জয় এনেছিলেন সাগরিকা। নেপালের বিপক্ষে ৩ গোলের মধ্যে ২ গোলই দিয়েছিলেন তিনি। টানা দুই ম্যাচ জয়ের নায়ক এই নারী ফুটবলার। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬। ভারতের ৩। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভুটানের বিপক্ষে। ভারতের প্রতিপক্ষ নেপাল। ৮ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম