ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ভারতকে হারানোর নীল নকশা তৈরি: পাকিস্তান কোচ

#

স্পোর্টস ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২৫,  4:58 PM

news image

আগামীকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। চলতি এশিয়া কাপে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। আগের দুই দেখায় ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। দুই ম্যাচেই দাপট দেখিয়ে জয় তুলে নেয় সূর্যকুমার যাদবের দল। তবে ফাইনালে ভারতকে হারানোর নীল নকশা তৈরি আছে বলে জানিয়েছেন পাকিস্তান দলের কোচ মাইক হেসন। বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে তিনি বলেন, আমি ওদের (ক্রিকেটারদের) খেলার দিকে মন দিতে বলেছি। আমরা শুধু ক্রিকেট নিয়েই ভাবি। সেটাই আমাদের কাজ। ভারত-পাকিস্তান ম্যাচে আলাদা চাপ, আলাদা উত্তেজনা কাজ করে। তার প্রভাবে মাঠে কিছু বিতর্ক হতেই পারে। তবে আমরা ক্রিকেটের বাইরে কিছু ভাববো না। ফাইনালে ভারতকে হারাতে বেশ আত্নবিশ্বাসী পাকিস্তান কোচ। তিনি বলেন, আমাদের যোগ্যতায় আমরা ফাইনালে উঠেছি। এবার আমাদের কাজ হল সেটার সদ্ব্যবহার করা। ভারতকে হারানোর নীল নকশা তৈরি। মাঠে সেটা করে দেখাতে হবে। হেসন আরও বলেন, আমরা ১৪ ও ২১ তারিখ খেলেছি। সেই দুইদিন হারতে হয়েছে। প্রথম ম্যাচে আমরা ওদের খেলা নিয়ন্ত্রণ করার সুযোগ দিয়েছি। দ্বিতীয় ম্যাচে আমরা অনেকক্ষণ ওদের চাপে রেখেছিলাম। কিন্তু আসল হল রবিবারের ম্যাচ। আমাদের ট্রফি জেতার সুযোগ রয়েছে। সেটাই আমাদের লক্ষ্য। আমরা সেই ম্যাচে নিজেদের সেরা দেওয়ার চেষ্টা করবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম