ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় মামলা, যুবলীগের দুই নেতা–কর্মী গ্রেপ্তার বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে তাই সরকারের দায়বদ্ধতা আছে: রিজভী আরও কমলো জেট ফুয়েলের দাম ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ নিহত ৩ বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা জন্মদিনের আগের দিন না ফেরার দেশে আফগান ক্রিকেটার দেশের ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড ভরা মৌসুমে ইলিশের আকাল

ভাতা বাড়ল সরকারি কর্মকর্তা-কর্মচারীর

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৫,  11:06 AM

news image

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রশিক্ষক ও প্রশিক্ষার্থীদের ভাতা বাড়ানো হয়েছে। অভ্যন্তরীণ প্রশিক্ষার্থীদের ভাতা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। আর প্রশিক্ষকদের সম্মানী ১ হাজার ১০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল বুধবার বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের সম্মানী এবং প্রশিক্ষণ ভাতার হার পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, তৃতীয় গ্রেড বা যুগ্ম সচিব এবং তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা প্রতি ঘণ্টার সেশনে প্রশিক্ষক সম্মানী পাবেন ৩ হাজার ৬০০ টাকা। এর আগে ২০১৯ সালের মে মাসে এ সম্মানী পুনর্নির্ধারণ করা হয়েছিল আড়াই হাজার টাকা। প্রায় পাঁচ বছরের ব্যবধানে এ ভাতা বাড়ল ১ হাজার ১০০ টাকা। তবে চতুর্থ ও পঞ্চম গ্রেড বা উপসচিব এবং তদনিম্ন পর্যায়ের কর্মচারীরা প্রতি ঘণ্টার সেশনে প্রশিক্ষক সম্মানী পাবেন ৩ হাজার টাকা। আগে যা ছিল ২ হাজার টাকা। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে এতদিন গ্রেড-৯ থেকে তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা প্রতিদিন প্রশিক্ষণ ভাতা পেতেন ৬০০ টাকা। এখন এটিকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা করা হয়েছে। গ্রেড-১০ থেকে তার নিম্নপর্যায়ের কর্মচারীর প্রতিদিন প্রশিক্ষণ ভাতা ছিল ৫০০ টাকা। সেটি এখন বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে।

একইভাবে কোর্স পরিচালকের সম্মানী প্রতিদিনের জন্য ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা, কোর্স সমন্বয়কের সম্মানী প্রতিদিনের জন্য ১ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা এবং সাপোর্ট স্টাফদের সম্মানী ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। প্রজ্ঞাপনে এ ভাতা দেওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্তের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছেÑ মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তর কর্তৃক শুধু নিজ নিজ দপ্তরের কর্মচারীদের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য এটি প্রযোজ্য হবে।

মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য সদর দপ্তর থেকে আয়োজিত প্রশিক্ষণের ক্ষেত্রে এ স্মারক প্রযোজ্য হবে না। এ ছাড়া প্রশিক্ষণের ব্যাপ্তিকাল দিনব্যাপী না হলে দুপুরের খাবার বাবদ কোনো অর্থ ব্যয় করা যাবে না। প্রকল্পের আওতায় প্রশিক্ষণের ক্ষেত্রে এ স্মারক প্রযোজ্য হবে না। গ্রেড বলতে সাবস্টেনটেটিভ গ্রেড (মূল গ্রেড) বোঝাবে। আদেশ জারির তারিখ থেকে পুনর্নির্ধারিত হার কার্যকর হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম