ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আবারও মিরাজের ঘূর্ণি-জাদু, জিতল গায়ানা গাজীপুরের যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা

ভাড়া বৃদ্ধির দাবিতে খুলনায় ট্যাংকলরি বন্ধের ঘোষণা

#

নিজস্ব প্রতিনিধি

০৭ আগস্ট, ২০২২,  4:48 PM

news image

জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন ও ভাড়া বৃদ্ধির দাবিতে ২৪ ঘণ্টা পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খুলনা ট্যাংকলরি ও জ্বালানি মালিক সমিতি। রোববার (০৭ আগস্ট) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে প্রায় ১৪ জেলায় জ্বালানি তেল পরিবহন হচ্ছে না  বলে জানা গেছে।  এর আগে শনিবার (০৬ আগস্ট) রাতে ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেল পরিবেশক সমিতির এক বৈঠকে এ ঘোষণা দেয়া হয়।

এ সময় জ্বালানি তেল উত্তোলনও বন্ধের ঘোষণা দেয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন। তিনি বলেন, কমিশন ও ভাড়া বৃদ্ধির দাবিতে আমাদের ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলবে। এ সময় জ্বালানি তেল উত্তোলন, পরিবহন বন্ধ থাকবে। এছাড়া খুলনার বিভিন্ন ডিপো থেকে দক্ষিণাঞ্চলের ১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধেরও ঘোষণা দেয়া হয় বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম