ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ভাঙ্গায় ছিনতাই হওয়া ৪০ ভরি স্বর্ণ এএসআইয়ের বাসা থেকে উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুলাই, ২০২২,  5:05 PM

news image

ফরিদপুরের ভাঙ্গা বাজারে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই করা ৪০ ভরি স্বর্ণ পুলিশের এএসআইয়ের বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বুধবার বিকালে ভাঙ্গা থানার এএসআই বাবুলসহ দুজনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। পরে পুলিশের বিশেষ অভিযানে এএসআই বাবুলের ভাড়া বাসা থেকে ৪০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। স্বর্ণ ব্যবসায়ী কাছ থেকে পুলিশের ছিনতাইয়ের ঘটনা ভাঙ্গায় টক অব দা টাউনে পরিণত হয়েছে।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, নড়াইল জেলার লোহাগড়া থানার কামঠানা গ্রামের অজিত বিশ্বাসের পুত্র পাপ্পু বিশ্বাসের জুয়েলারির দোকান রয়েছে যশোর সদর মার্কেটে। তার কাছ থেকেই এ স্বর্ণ ছিনতাই হয় গত ৯ জুলাই। ভাঙ্গা থানার ওসি সেলিম রেজা যুগান্তরকে জানান, এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা হয়েছে। এএসআই বাবুল হোসেন ও তার সোর্স মেহেদী হাসানকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এএসআই বাবুল হোসেনের বাসা থেকে ৪০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম