ঢাকা ১৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

ভাঙা সেতু সংস্কার হয়নি দুই বছরেও, ভোগান্তি চরমে

#

নিজস্ব প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি, ২০২২,  1:07 PM

news image

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী আন্দারুপাড়া শান্তির মোড় এলাকার খলচান্দার সেতুটি প্রায় দুই বছর আগে ভেঙে যায়। ভেঙে যাওয়া সেতু দিয়ে চলাচলের ভোগান্তিতে পড়েছেন পোড়াগাও ইউনিয়নসহ আশপাশের আরও বেশ কয়েকটি গ্রামের মানুষ। এ অবস্থায় দ্রুত সেতু সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নিভৃত পল্লি খলচান্দা গ্রাম ও পাশর্^বর্তী আন্ধারুপাড়া, বুরুঙ্গা ও বারমারী এলাকায় লোকজনের যাতায়াতের জন্য প্রায় ১৭ বছর আগে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন এটি নির্মাণ করে দেয়।

দীর্ঘদিন ওইসব এলাকার মানুষ ও যানবাহন যাতায়াত করতে পারলেও ২০২০ সালে বালু বোঝাই একটি ট্রাক খলচান্দার সেতু দিয়ে আসার সময় দেবে যায়। দেবে যাওয়া সেতুটি সংস্কারের অভাবে ভেঙে আরো বেহাল হতে থাকে। এরপর যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেতুটি সংস্কার না করায় কোনো গুরুতর রোগী হঠাৎ অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসা করাতে নিতেও ভোগান্তি পোহাতে হচ্ছে। পার হতে পারছে না কোনো রোগীবাহী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের আগুন নিভানোর গাড়িও। বর্তমানে এ সেতু দিয়ে কোন প্রকার যান বাহন চলাচল তো দূরের কথা, ভ্যান-রিক্সা পর্যন্ত চলতে পারছেনা। খলচান্দা গ্রামের পরিমল কোচ বলেন, এই সেতু দিয়ে ইউনিয়নের ৪-৬টি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ প্রতিনিয়ত চলাচল করে। সেতুটি ভেঙে যাওয়ার দুই বছর পরেও এটি মেরামত না করায় চলাচল করতে অসুবিধা হচ্ছে। একই গ্রামের বাসিন্দা রঞ্জিত কোচ, পরমেশ্বর কোচ ও ফোরকান আলী জানান, গ্রামের মানুষ যদি অসুস্থ হয় তবে কোলে করে সেতু পার হতে হয়। কোনো প্রকার গাড়ী চলাচল করতে পারে না। তাই এই পুরান সেতুটি ভেঙে নতুন একটি সেতু করার দাবি জানাচ্ছি। স্থানীয় চেয়ারম্যান হাজি জামাল উদ্দিন সমকালকে বলেন, ভেঙে পড়া সেতু দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এখন কোন প্রক্রিয়ায় আছে তা জানিনা। নালিতাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান সমকালকে বলেন, ভেঙে যাওয়া সেতুর বিষয়ে ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে, যা টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি খুব তারাতারি তা বাস্তবায়ন হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম