ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

ভাঙারি দোকানে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৪

#

নিজস্ব প্রতিবেদক

০৮ আগস্ট, ২০২২,  4:44 PM

news image

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারি দোকানে বিস্ফোরণে দগ্ধ মো. মিজানুর রহমান মিজান (৩৫) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৪ জনে দাঁড়াল। রোববার (৭ আগস্ট) দিনগত রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া বর্তমানে চিকিৎসাধীন আরও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুবরণ করা অন্য ৩ জন হলেন-ওই ভাঙারি দোবান সংলগ্ন রিকশার গ্যারেজের মালিক মো. গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো. আলম মিয়া (২০) এবং মো. নূর হোসেন (৬০)। এর আগে, শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের দক্ষিণ রাজাবাড়ির গাজী মাজাহারুল ইসলামের ভাঙারির দোকান ও অটোরিকশার গ্যারেজে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই ভাঙারির দোকান ও অটোরিকশার গ্যারেজ একই সঙ্গে। সেখান হঠাৎ করে কয়েক দফা বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। পরে সবার সহযোগিতায় আধা ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। এতে গ্যারেজ ও ভাঙারির দোকানের মালিক, অটোরিকশা চালকসহ ৮ জন দগ্ধ হয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম