ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী

ভরা মৌসুমেও ক্রেতাদের নাগালের বাইরে ইলিশ

#

নিজস্ব প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর, ২০২২,  3:05 AM

news image

ইলিশের ভরা মৌসুম চললেও দাম চড়া। ফলে রুপালি ইলিশের ধারে কাছেও ভিড়তে পারছেন না সাতক্ষীরার মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। ব্যবসায়ীরা বলছে, বাজারে সব পণ্যের দাম বেশি। এর প্রভাব পড়েছে মাছের বাজারেও। মোকাম থেকে বেশি দামে কেনা ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম কিছুটা বেশি। শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা বড়বাজারে গিয়ে দেখা যায়, দুই কেজি ওজনের ইলিশ কেজিপ্রতি ২ হাজার টাকা, দেড় কেজি ওজনের ইলিশ ১৬০০ টাকা, এক কেজি ওজনের ইলিশ সাড়ে ১২০০ টাকা ও ৫০০ গ্রামের বেশি ওজনের ইলিশ ৭০০- ১০০০ টাকা এবং ৫০০ গ্রামের কম ওজনের ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে সাড়ে ৫০০- ৭০০ টাকায়।

বড়বাজারে মাছ কিনতে আসা আজিজুর রহমান নামে এক ক্রেতা বলেন, এ বছর ইলিশের দাম আকাশছোঁয়া। দামের কারণে মাছটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ বর্ষাকালে ইলিশের দাম ছিল ক্রেতাদের নাগালে। মাইকিং করে বাজারে মাছ বিক্রি করা হতো। কিন্তু এ বছর ভরা মৌসুমেও ইলিশ জোটেনি অনেকের ভাগ্যে। সুমন হোসেন নামে আরেক ক্রেতা বলেন, এখন ইলিশের মৌসুম। দাম কিছু কম হবে আশা করেই বাজারে এসেছিলাম। কিন্তু নাগালের বাইরে। বড় ইলিশের কেজি ১০০০ থেকে ১২০০ টাকা। ছোট সাইজের ইলিশও ৮০০ টাকা কেজি। এত বেশি দামে ইলিশ মাছ খাওয়া সম্ভব নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম