ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
আনসারের দায়িত্বশীল ভূমিকায় বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

ভয়েস অব আমেরিকার ৫০০ সাংবাদিককে চাকরিচ্যুত করছে ট্রাম্প প্রশাসন

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ আগস্ট, ২০২৫,  10:54 AM

news image

যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকার (ভিওএ) ৫০০ কর্মীকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দীর্ঘদিন ধরে হোয়াইট হাউস সংস্থাটিকে ‘উগ্রপন্থী’ আখ্যা দিয়ে আসছিল। এবার প্রতিষ্ঠানটিকে সীমিত করার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রবিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ভয়েস অব আমেরিকার মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার (ইউএসএজিএম) ভারপ্রাপ্ত প্রধান কারি লেক এক বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্ত ফেডারেল আমলাতন্ত্র কমাবে, সংস্থার কার্যকারিতা বাড়াবে এবং মার্কিন করদাতাদের অর্থ সাশ্রয় করবে। তবে কর্মচারীদের ইউনিয়ন এটিকে ‘অবৈধ’ আখ্যা দিয়েছে। বিবিসি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবিলায় প্রতিষ্ঠিত ভয়েস অব আমেরিকার বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী সম্প্রচারমাধ্যমে পরিণত হয়েছে। ইউএসএজিএম জানায়, মোট ৫৩২টি পদ বিলুপ্ত করা হবে। এর মধ্যে বেশিরভাগই ভয়েস অব আমেরিকার, যেখানে শেষ পর্যন্ত মাত্র ১০৮ জন কর্মী অবশিষ্ট থাকবেন। আদালতে দাখিল করা নথিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এর আগে গত জুন মাসে লেক ঘোষণা দিয়েছিলেন, ৬৩৯ কর্মীকে ছাঁটাই করা হবে। তবে কাগজপত্রে ত্রুটির কারণে নোটিশগুলো পরে প্রত্যাহার করা হয়। কিছু কর্মী এই ছাঁটাই রুখতে মামলা করেছিলেন। বিবিসি বলছে, আদালতের এক রায়ের পরপরই গত শুক্রবার রাতে নতুন করে এই ঘোষণা আসে। ওই রায়ে বলা হয়েছিল, ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিটজকে বরখাস্ত করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন সঠিক প্রক্রিয়া অনুসরণ করেনি। আদালত লেককে আইনজীবীদের জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ারও নির্দেশ দেন। অবশ্য একদল কর্মচারী ভয়েস অব আমেরিকা বন্ধের প্রচেষ্টা ঠেকাতে মামলাটি করেছিলেন। তারা এক বিবৃতিতে বলেন, ‘আমরা লেকের ধারাবাহিক আক্রমণকে ঘৃণ্য মনে করছি। আমরা আশা করছি, আদালতে তার জবানবন্দিতে প্রকাশ পাবে, তিনি কংগ্রেস নির্ধারিত নিয়ম মেনে সংস্থাটিকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছিলেন কি না। এখন পর্যন্ত তার প্রমাণ আমরা দেখিনি। তাই আইনের আওতায় আমাদের অধিকারের জন্য আমরা লড়াই চালিয়ে যাব।’ সমালোচকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ সংবাদপত্রের স্বাধীনতার ওপর আঘাত এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রভাব কমিয়ে দেবে। প্রশাসন বরাবরই ভয়েস অব আমেরিকার ‘ট্রাম্পবিরোধী’ ও ‘উগ্র’ হিসেবে অভিযুক্ত করে আসছে। বর্তমানে ভয়েস অব আমেরিকা টেলিভিশন, রেডিও ও অনলাইন প্ল্যাটফর্মে প্রায় ৫০টি ভাষায় সংবাদ সম্প্রচার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম