ঢাকা ২৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

ভবন থেকে ছুড়ে ফেলে দেওয়া সেই নবজাতক আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২১,  11:36 AM

news image

রাজধানীর ওয়ারিতে সদ্যজাত শিশুকে বহুতল ভবন থেকে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

ওয়ারীর হেয়ার স্ট্রিটের নাভানা টাওয়ারের পাশের গলিতে শুক্রবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে হঠাৎ করে ভারি কিছু পড়ার শব্দ পান পথচারীরা। প্রথমে ময়লার ব্যাগ মনে হলেও কাছে গিয়ে তারা দেখতে পান সদ্যজাত শিশু পড়ে আছে মাটিতে। শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয় এলাকাবাসী। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়রা, নাভানা টাওয়ারের বিভিন্ন ফ্ল্যাটে তল্লাশি চালালেও কাউকে শনাক্ত করতে পারেনি। পুলিশ বলেছে, তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এ নির্মম হত্যার বিচারের দাবি স্থানীয়দের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম