ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ

বড় হারে বিশ্বকাপ মিশন শেষ বাংলাদেশের

#

স্পোর্টস ডেস্ক

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  7:12 PM

news image

হারের বৃত্তে বন্দি থেকেই শেষ হলো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নারী ক্রিকেটারদের যাত্রা। শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বড় হারের লজ্জা পেতে হলো নিগার সুলতানার দলকে । গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হার ১০ উইকেটের ব্যবধানে। একইসঙ্গে টানা ১৬ ম্যাচে হারের রেকর্ডও গড়েছে নারী ক্রিকেটাররা। টস জিতে আগে ব্যটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে গত তিন ম্যাচের মত এই ম্যাচেও ভাগ্য বদল হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় বড় রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। স্কোরবোর্ডে ১১৩ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক নিগার আর ব্যাটার সোবহানা ছাড়া আর কেউই পারেনি নামের প্রতি সুবিচার করতে। নিগার ৩৪ বলে ৩০ আর সোবহানা ৩০ বলে ২৭ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ক্যাপ ও খাকা ২টি করে উইকেট নেন। ১১৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে দুই প্রোটিয়া ব্যাটার লওরা ও তাজমিন। বাংলাদেশের বোলারদের কোনো সুযোগ না দিয়ে এই দুই ওপেনার মিলেই দলকে জয়ের বন্দরে নিয়ে যায়। লওরা ৫৬ বলে ৬৬ আর তাজমিন ৫১ বলে ৫০ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ নারী দল : ২০ ওভারে ১১৩/৬ (শামিমা ১১, মুরশিদা ০, সোবহানা ২৭, নিগার ৩০, স্বর্না ১১, ফারজানা ৭, নাহিদা ১৫*, লতা ৫*; মালাবা ৪-০-২১-১, শবনিম ৪-০-২২-১, ক্যাপ ৪-০-১৭-২, খাকা ৪-০-২১-২, ক্লার্ক ২-০-১৫-০, টাইরন ২-০-১৪-০)

দক্ষিণ আফ্রিকা নারী দল : ১৭.৫ ওভারে ১১৭/০ (লওরা ৬৬, তাজমিন ৫০; মারুফা ৪-০-১৯-০, নাহিদা ৪-০-৩৩-০, জাহানারা ৩.৫-০-২৬-০, স্বর্না ২-০-১৬-০, ফাহিমা ৪-০-২২-০)

ফল : দক্ষিণ আফ্রিকা নারী দল ১০ উইকেটে জয়ী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম