ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বড় লিডের পথে শ্রীলঙ্কা

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ মার্চ, ২০২৪,  7:51 PM

news image

সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে সফরকারী শ্রীলঙ্কা। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ৩২৫ রানের এগিয়ে লঙ্কানরা। প্রথম ইনিংসে ৯২ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৬ উইকেটে ২৩৩ রান করেছে শ্রীলঙ্কা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১১৯ রান। ৫ উইকেট হাতে নিয়ে ২১১ রানে এগিয়েছিল তারা। অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ২৩ ও বিশ্ব ফার্নান্দো ২ রানে অপরাজিত ছিলেন। আজ তৃতীয় দিন ফার্নান্দোকে ৪ রানে আউট করেন পেসার খালেদ আহমেদ। এরপর সপ্তম উইকেটে ১৪৫ বলে অবিচ্ছিন্ন ১০৭ রান যোগ করে মধ্যাহ্ন-বিরতিতে যান ধনাঞ্জয়া ও কামিন্দু মেন্ডিস। প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেটে ২৪৫ বলে ২০২ রানের জুটি গড়েছিলেন তারা। ৮টি চার ও ২টি ছক্কায় ধনাঞ্জয়া ১২৯ বলে ৮৫ এবং কামিন্দু ৫টি চারে ৬৯ বলে ৫০ রানে অপরাজিত আছেন । বাংলাদেশের নাহিদ রানা ২টি, শরিফুল-তাইজুল-খালেদ ও মিরাজ ১টি করে উইকেট নিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম