ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বড় জয়ে ছন্দে ফিরল ব্রাজিল

#

স্পোর্টস ডেস্ক

১৮ জুন, ২০২৩,  5:13 PM

news image

কাতার বিশ্বকাপের পর খেলা একমাত্র প্রীতি ম্যাচে অঘটনের শিকার হয়েছিল ব্রাজিল। মরক্কোর কাছে হারতে হয়েছিল ২-১ গোলে। তবে গিনিকে সেই সুযোগ দেয়নি। বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে তাদের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় নিয়ে ছন্দে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গত মাসে স্প্যানিশ লা লিগার এক ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তাই বর্ণবাদ বিরোধী ক্যাম্পেইনের অংশ হিসেবে গিনির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ কালো জার্সি পরে খেলে ব্রাজিল। সেলেসাওদের হয়ে এদিন অভিষেক হয় জোয়েলিন্তনের। আর অভিষেকেই গোলের দেখা পান এই মিডফিল্ডার। ২৬তম মিনিটে ফিরতি বলে ক্লোজ রেঞ্জ থেকে ব্রাজিলকে এগিয়ে দেন জোয়েলিন্তন। পাঁচ মিনিট পর ডানপ্রান্ত থেকে কোণাকুণি শটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। বিরতির আগে যদিও এক গোল শোধ দেয় গিনি। কিন্তু তা সান্ত্বনাসূচক গোল হিসেবেই থাকে। ৪৭ মিনিটে এদের মিলিতাওয়ের হেড ও ৮৮ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি থেকে হালি পূরণ করে ব্রাজিল। এদিকে, আগামী মঙ্গলবার পর্তুগালের লিসবনে আরেক আফ্রিকান দল সেনেগালের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম