ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

বড়াইগ্রামে ভুল অস্ত্রোপচারে নবজাতকের মৃত্যুর অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

৩০ আগস্ট, ২০২২,  11:08 AM

news image

নাটোরের বড়াইগ্রামে ভুল অস্ত্রোপচারে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। এছাড়াও হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়েছে। সোমবার (২৯ আগস্ট) রাতে উপজেলার জোনাইল বাজারের জাহাঙ্গীর জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। আটক ভুয়া চিকিৎসক আঃ করিম রোহানী বড়াইগ্রাম চকপাড়া গ্রামের বাহাজউদ্দিনের ছেলে। বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশিদ আলম জানান, সোমবার দুপুরে অনুমোদনহীন ওই হাসপাতালে ভুয়া চিকিৎসক উপজেলার কুসমাইল গ্রামের লিয়াকত ও মুক্তি দম্পতির অস্ত্রোপচারের মাধ্যমে একটি নবজাতক শিশু হয়।

কিন্তু অস্ত্রোপচারের আধা ঘণ্টা পরেই নবজাতকটির মৃত্যু হয়। পরে রাতে তিনি আবারো আরেকটি অস্ত্রোপচার করতে লাগলে বড়াইগ্রাম থানায় খবর দিলে গোপন সংবাদের ভিত্তিতে চিকিৎসককে আটক করা হয়। পরে হাসপাতালে কাগজপত্র নবায়ন না থাকায় হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়। আটক চিকিৎসক দীর্ঘদিন ধরেই ওই হাসপাতালে ভুয়া পরিচয়ে চিকিৎসক হয়ে অপারেশনসহ বিভিন্ন রোগের সেবা দিয়ে আসছিলেন। এছাড়া অনুমোদনহীন অবৈধ ওই হাসপাতালসহ ওই চিকিৎসকের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগসহ নানান অভিযোগ রয়েছে বলেও জানান তিনি। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, এ ঘটনায় অভিযুক্ত ও ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম