ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় বাংলাদেশ: রাশেদুল হক টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

ব্ল্যাকহেডস দূর করবে আলু

#

লাইফস্টাইল ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৪,  6:40 PM

news image

ত্বকের যত্নে আলু অত্যন্ত কার্যকরী একটি উপাদান। আর ব্ল্যাকহেডস দূর করার ক্ষেত্রে এর কার্যকারিতা অবিশ্বাস্য। মুখের সৌন্দর্যের ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো এই ব্ল্যাকহেডস। আমাদের অনেকেরই নাকে ও মুখে ব্ল্যাকহেডস ওঠে। আর এই ব্ল্যাকহেডস নিয়ে আমাদের দুশ্চিন্তার অন্ত নেই।

চলুন জেনে নেই ব্ল্যাকহেডস দূর করতে যেভাবে ব্যবহার করবেন আলু।

উপকরণ:

১টি মাঝারি মাপের আলু,

১ চামচ অ্যাপেল সাইডার ভিনেগার,

পর্যাপ্ত পরিমাণ পানি

পদ্ধতি:

১. একটি মাঝারি মাপের আলু ভাল করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন।

২. এবার আলুর টুকরোগুলো অ্যাপেল সাইডার ভিনেগারের সঙ্গে মিশিয়ে ভাল করে ব্লেন্ড করুন বা মিহি করে বেটে নিন।

৩. আলু আর অ্যাপেল সাইডার ভিনেগারের মিশ্রণটি সামান্য পানি দিয়ে পাতলা করে নিন।

৪.এবার এই মিশ্রণটি একটি আইস ট্রেতে ঢেলে ডিপ ফ্রিজে ৩-৪ ঘণ্টা রেখে দিন।

৫. ক্লিনজার বা হালকা গরম পানি দিয়ে মুখ ভাল করে পরিষ্কার করে নিন।

৬. এ বার বরফ হয়ে যাওয়া আলু আর অ্যাপেল সাইডার ভিনেগারের মিশ্রণের টুকরো নিয়ে ত্বকের উপর (বিশেষ করে ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে) মালিশ করুন।

৭. দিনে ২-৩ বার এই পদ্ধতিতে আলু আর অ্যাপেল সাইডার ভিনেগারের মিশ্রণটি দিয়ে ত্বকের ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে মালিশ করতে পারলে সপ্তাহ দুয়েকের মধ্যেই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম