ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ব্ল্যাকপিংকের লিসার প্রথম একক অ্যালবাম

#

বিনোদন ডেস্ক

০৫ মার্চ, ২০২৫,  10:32 AM

news image

দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের ব্যান্ড ‘ব্ল্যাকপিংকের’ এবার আরেক শিল্পী লিসার একক অ্যালবাম প্রকাশ পেয়েছে।‘অলটার ইগো’ নামের প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে এসেছেন লিসা। দ্য কোরিয়া টাইমস লিখেছে, কোরিয়ার সনি মিউজিক এন্টারটেইনমেন্ট লিসার অ্যালবাম প্রকাশ করেছে। ১৫ টি গান দিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম। ‘অলটার ইগোতে’ রক্সি, সুন্নি, কিকি, ভিক্সি ও স্পিডি এই পাঁচটি চরিত্রে নিজেকে তুলে ধরেছেন এই গায়িকা। অ্যালবামের আগে প্রি রিলিজ ট্র্যাক হিসেবে জিসার ‘বর্ন এগেইন’ গানটি বেশ আলোচনা তৈরি করেছে। গানটিতে জিসার সঙ্গে যুক্ত হয়েছেন মার্কিন র‍্যাপার দোজা ক্যাট ও ব্রিটিশ সংগীতশিল্পী রে। অ্যালবামে মেগান থি স্ট্যালিয়ন, ফিউচার এবং টিলার মত বিশ্বসংগীতের জনপ্রিয় তারকাদের সঙ্গে কাজ করেছেন লিসা, যা তার একক ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করেছে। এদিকে, বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ডোজা ক্যাট ও রে-এর সঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন লিসা। দক্ষিণ কোরিয়ার মেয়েদের মিউজিক ব্যান্ড ব্ল্যাকপিংকের যাত্রা শুরু ২০১৬ সালে। ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ গান দুটি নিয়ে ব্যান্ডের প্রথম অ্যালবাম ছিল ‘স্কয়ার ওয়ান’। শুরু থেকেই দলটির সঙ্গে আছেন লিসা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম