ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন ইরান সংশ্লিষ্ট সাড়ে ৩৪ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল আমেরিকা সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত গ্যাসচালিত পরিবহনে বেশি ভাড়া নিলে ব্যবস্থা: সড়কমন্ত্রী কমলাপুর স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল নারীর গাজায় ইসরায়েলের হামলায় ১২ ফিলিস্তিনি নিহত সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস, পাউবো’র সতর্কতা জারি সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ আজ কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে বেঙ্গালুরুর দাপুটে জয় সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন হজযাত্রী

ব্রিকস সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গের পথে প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২৩,  10:58 AM

news image

১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২২ আগস্ট) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা রওয়ানা হন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটে জোহানেসবার্গের ও আর ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তিনদিনব্যাপী ব্রিকস সম্মেলন চলবে ২২-২৪ আগস্ট। এই সম্মেলনে ব্রিকসভুক্ত পাঁচ দেশ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার) ছাড়াও যোগ দেবেন কয়েক ডজন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা। সম্মেলনের ফাঁকে শেখ হাসিনার একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হবে। সফর শেষে প্রধানমন্ত্রীর আগামী ২৭ আগস্ট সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম