ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে সাপ উদ্ধার কালিয়াকৈরে সেই কারখানায় পানি পান করে আবারও হাসপাতালে শ্রমিকরা দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে দেশের বাজারে সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমলো নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার পদের লোভ দেখিয়ে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা এনসিপি নেতার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন গতি, সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত পঞ্চগড়ে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়া সেই চার আসামি গ্রেফতার স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

#

নিজস্ব প্রতিনিধি

১৫ নভেম্বর, ২০২২,  11:07 AM

news image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নদীর তীর থেকে ট্রলি দিয়ে মাটিকাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার গোয়ালনগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদেরকে নাসিরনগর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোয়ালনগর গ্রামে মেঘনা-ভলভদ্র নদীর তীর থেকে ট্রলি দিয়ে মাটিকাটা নিয়ে নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের মাসুক মিয়ার সাথে একই এলাকার রফিক মিয়া লোকজনের প্রথমে কথা কাটাকাটি পরে এ নিয়ে এলাকায় দু’পক্ষের লোকজন লাঠি, বল্লম, টেঁটাসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এদের মধ্যে ১৬ জনকে নাসিরনগর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। পরবর্তী যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম