ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সিএনজির চালকসহ নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জানুয়ারি, ২০২২,  4:49 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাখরনগর গ্রামের মৃত ছাদে আলীর ছেলে কাউসার আলম (৩৫)। তিনি সিএনজিচালিত অটোরিকশাটির চালক।

নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, একটি সিএনজিচালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে সিএনজির দুজন যাত্রী নিহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম