ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

#

নিজস্ব প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি, ২০২২,  4:43 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিলেন রুবিনা আক্তার (৩২) নামে এক গৃহবধূ। গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) আড়াইটায় শহরের কুমারশীল মোড়ে অবস্থিত গ্রামীণ জেনারেল হাসপাতালে রুবিনা আক্তার তিনটি পুত্র সন্তান জন্ম দেন। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছে। ক্লিনিকের গাইনি চিকিৎসক ডা. শিবলী রানী দেবী ও জুনিয়র কনসালটেন্ট ডা. তৌহিদ আহমেদ চৌধুরী ওই নারীর সিজারিয়ান অপারেশন করেন। রুবিনা আক্তার জেলার নাসিরনগর উপজেলার সোনাতলা গ্রামের জামাল মিয়ার স্ত্রী। জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডা. তৌহিদ আহমেদ চৌধুরী সংবাদমাধ্যমকে জানান,

শনিবার সকালে ওই প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তারা আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে আগেই জানতে পেরেছিলেন তার গর্ভে তিনটি সন্তান আছে। দুপুর আড়াইটার দিকে তাকে অপারেশন করা হয়। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার তিনটি ছেলে সন্তান জন্ম হয়েছে। ডা. তৌহিদ আহমেদ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, শিশু তিনটি যথাক্রমে ১ কেজি ৫০০ গ্রাম, ১ কেজি ৭০০ গ্রাম ও ১ কেজি ৬০০ গ্রাম ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে। নবজাতকরা ভালো আছে। প্রসূতি মাও ভালো আছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম