ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু, দগ্ধ ৩ জন

#

নিজস্ব প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি, ২০২২,  8:38 AM

news image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে মো. জুবায়ের (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে উপজেলা সদরের শরীয়তনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের আশুগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। এ ঘটনায় মকবুল হোসেন (৪৫) ও তার স্ত্রী রেখা বেগম (৪০) এবং তাদের আরেক ছেলে হৃদয় (১৪) দগ্ধ হয়েছেন। তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে শরীয়তনগর এলাকায় স্থানীয় মোহাম্মদ আলাই মিয়ার পাঁচতলা বিশিষ্ট বাড়ির নিচতলার একটি বাসায় আগুন লাগে। ওই বাসাটিতে মকবুল হোসেন তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় দগ্ধ হয়ে শিশু জুবায়েরের মৃত্যু হয়। এ ছাড়া আগুনে দগ্ধ হয়েছেন মকবুল হোসেন, তার স্ত্রী ও আরেক ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, অগ্নিদগ্ধ হয়ে জুবায়ের ঘটনাস্থলেই মারা গেছেন। বাকি দগ্ধদের হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম