ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ব্রাজিলে মাঝ-আকাশ থেকে ভেঙে পড়ল প্লেন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৪,  4:42 PM

news image

ব্রাজিলে ছোট এটি প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ব্রাজিলের দক্ষিণ-পূর্ব মিনাস গেরাইস প্রদেশে প্লেনটি বিধ্বস্ত হয়। দমকলকর্মীদের বরাতে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রতিবেশী সাও পাওলো প্রদেশের ক্যাম্পিনাস থেকে উড্ডয়নের পর এক ইঞ্জিন-বিশিষ্ট প্লেনটি মাঝ-আকাশ থেকে ভেঙে পড়ে। রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। দমকলকর্মীরা ‘প্লেনটিতে সাতজন আরোহীর মরদেহ খুঁজে পেয়েছেন’ বলেও বিভাগটি এক বিবৃতিতে বলেছে। তবে এর আগে তারা তিনজনের মরদেহ পাওয়া গেছে বলে ঘোষণা করেছিল। স্থানীয়দের তোলা ছবিতে ঘাস এবং গাছে ঢাকা পাহাড়ের পাশে ভেঙে পড়ার কিছুক্ষণ পরে প্লেনের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। দেশটির সোশ্যাল নেটওয়ার্ক এবং ব্রাজিলিয়ান মিডিয়াতেও এসব ছবি প্রচারিত হয়েছে। -সূত্র: সিজিটিএন, দ্য নিউজ, এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম