ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ব্রাজিলে ভয়াবহ বন্যা, মৃত্যু বেড়ে ১০০

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ মে, ২০২৪,  4:43 PM

news image

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। বুধবার (৮ মে) পর্যন্ত স্থানীয় প্রশাসনের হিসাবে মৃত্যু ১০০ ছুঁয়েছে। নিখোঁজ রয়েছেন ডজেনখানেক। তাদের অনেকেই মারা গেছেন বলে ধারণা করছে স্থানীয় সিভিল ডিফেন্স এজেন্সি। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ভারি বৃষ্টিপাতের কারণে রিও গ্রান্দে দো সুল রাজ্যের ৪০০টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১ লাখ ৬০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আর্জেন্টিনা ও উরুগুয়ে সীমান্তবর্তী রাজ্যটিতে গত সোমবার থেকে ভারি বৃষ্টি হচ্ছে। এতে তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট। পানির নিচে নিচু এলাকার বাড়িঘর। সেতু, নদী, খাল একাকার। কিছু এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটে। এখনো অনেক অঞ্চলে ভূমিধসের শঙ্কা রয়েছে। এ ছাড়া গুয়াইবা নদীর পানি বিপৎসীমার ওপরে বইছে। এতে তীরে ভাঙন দেখা দিয়েছে। তাই এর আশপাশের এলাকা থেকে নতুন করে লোকজনকে সরানো হচ্ছে। ব্রাজিলের প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় ন্যাশনাল সেন্টার বলেছে, রাজ্যের দক্ষিণ অংশ আরও ভয়াবহ বন্যার উচ্চঝুঁকির মধ্যে ছিল। কিন্তু ভারি বৃষ্টি কমায় তা থেকে নিস্তার পাওয়া গেছে। ওই এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বন্ধ রাখা হয়েছে বিদ্যুতের মতো পরিষেবাগুলো। এ ছাড়া পথঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ খুব কঠিন হয়ে পড়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দফায় দফায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানান, দুর্গত এলাকায় উদ্ধারকাজে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে তার মন্ত্রিসভা পরিকল্পনা করছে বলে জানান তিনি। এর আগে এক বক্তব্যে তিনি দুর্যোগের পূর্বপ্রস্তুতির ওপর জোর দেন। আশ্বাস দেন, ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে তা অনুমান করে আগে থেকেই ব্যবস্থা নেওয়া হবে। বন্যাকবলিত অঞ্চলে সর্বাত্মক উদ্ধার অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান প্রেসিডেন্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম